জাতীয়

মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও, ২৮ জুলাই – মাদক নির্মূলে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ বা কঠোর শাস্তির মাধ্যমে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

এই অভিশাপ থেকে মুক্তি পেতে সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা যে সম্মিলিত পদক্ষেপগুলো গ্রহণ করতে যাচ্ছি, তার মাধ্যমে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button