জাতীয়

আগামী ৫ দিন সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ঢাকা, ২৭ জুলাই – আগামী পাঁচ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার ও বুধবারও দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকবে।

বিশেষ করে বুধবার সারা দেশে ভারি বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারও দেশের বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। এই সময়ে আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস বৃদ্ধি পেতে পারে।

এস এম/ ২৭ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language