শিক্ষা

জিপিএ-৫ উন্মাদনা শারীরিক-মানসিক স্বাস্থ্যের জন্য সুখকর নয়: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৪ অক্টোবর- জিপিএ-৫ নিয়ে উন্মাদনা শিক্ষার্থী ও তার পরিবারের উপরে যে সামাজিক-পারিবারিক চাপ তৈরি করে সেটি শারীরিক-মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যের জন্যও সুখকর নয় বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান এবং ২০২০-২০২১ বছরের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরও পড়ুন: স্কুল-কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিটি যেন এই ধরনের অতিরিক্ত চাপ সৃষ্টি না করে সেজন্য মনোযোগ দেওয়া হচ্ছে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language