জাতীয়

আগারগাঁওয়ে সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৫ জুলাই – রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬’ এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে দশটায় তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করেন।

আয়োজক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত নভোথিয়েটারে দুই দিনব্যাপী এই সামিট শুরু হয়েছে যা রবিবার পর্যন্ত চলবে।

দেশের প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এই সম্মেলনের মাধ্যমে দেশের তরুণ উদ্ভাবক ও গবেষকরা তাদের মেধা বিকাশের নতুন দিগন্ত খুঁজে পাবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button