ক্রিকেট

দীর্ঘ ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

লন্ডন, ২৩ জুলাই – দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০২৭ সালের আন্তর্জাতিক সফর সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বা ইসিবি।

প্রকাশিত এই সূচি অনুযায়ী ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ২০২৭ সালের ২৮ মে থেকে ১ জুন পর্যন্ত এই একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ২০১০ সালের পর এটিই হবে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো টেস্ট ম্যাচ।

সূচি প্রকাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গুল্ড। তিনি জানান যে লর্ডসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে এবং সাদা বলের সিরিজে বাংলাদেশ নারী দলকে স্বাগত জানাতে তারা অত্যন্ত আনন্দিত। একই বছর বাংলাদেশ নারী ক্রিকেট দলও ইংল্যান্ড সফর করবে।

নারী দলের এই সফরে থাকছে তিনটি টি টুয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ। নারী দলের টি টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৮ সেপ্টেম্বর নর্থ্যাম্পটনে ১০ সেপ্টেম্বর টনটনে এবং ১২ সেপ্টেম্বর উরচেস্টারে অনুষ্ঠিত হবে।

এরপর ১৭ সেপ্টেম্বর হোভ ২১ সেপ্টেম্বর ক্যান্টারবুরি এবং ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে ওয়ানডে ম্যাচগুলো আয়োজন করা হবে। এই সফরের মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর আবারও ইংল্যান্ডের কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে বাংলাদেশ দল।

এস এম/ ২৩ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language