অন্যান্য

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

মাস্কাট, ১৯ জুলাই – ওমানে অনুষ্ঠিত নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মাসকাটে টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের দল।

বাংলাদেশের জয়ে গোল দুটি করেন আইরিন রিয়া ও নাদিরা এমা। টুর্নামেন্টের ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রিমন। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড়ের বিশেষ পুরস্কার অর্জন করেন আইরিন রিয়া।

গ্রুপ পর্বে বাংলাদেশ দল একে একে হংকং, উজবেকিস্তান, পাকিস্তান ও কাজাখস্তানকে পরাজিত করে ফাইনালে উঠেছিল।

গত আসরে বাংলাদেশ রানার্সআপ হলেও এবার অপরাজিত থেকে ট্রফি নিয়ে বাড়ি ফিরছে দলটি। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী এই নারী হকি দলটি রবিবার বিকেল সোয়া ৩টায় দেশে ফেরার কথা রয়েছে।

এনএন/ ১৯ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language