হলিউড

অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই

ডাবলিন, ১৮ জুলাই – আয়ারল্যান্ডের কিংবদন্তি অভিনেত্রী ও অস্কারজয়ী তারকা ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে পরলোকগমন করেছেন। ডাবলিনের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মাই লেফট ফুট চলচ্চিত্রে অনন্য অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন এই গুণী শিল্পী।

ব্রেন্ডা ফ্রিকারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার প্রতিনিধি সংস্থা বেলফিল্ড অ্যান্ড ওয়ার্ড। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় কিংবদন্তি এই অভিনেত্রী শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন এবং তিনি চিরকাল ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবেন।

ব্রেন্ডার এজেন্ট ফিল বেলফিল্ড এক বিবৃতিতে তাকে একজন অসাধারণ মানুষ হিসেবে অভিহিত করেন।

মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও গত বছর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি দীর্ঘকাল ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

১৯৮৯ সালে মুক্তি পাওয়া মাই লেফট ফুট ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৯০ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেন তিনি। আয়ারল্যান্ডের প্রথম নারী অভিনেত্রী হিসেবে অভিনয়ের জন্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়ের গৌরব অর্জন করেন তিনি।

এছাড়া বিবিসির জনপ্রিয় ড্রামা সিরিজ ক্যাজুয়ালিটি এবং হোম অ্যালোন ২ ছবিতে তার অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে।

তার মৃত্যুতে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ও আয়ারল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এডওয়ার্ড ওয়ালশ গভীর শোক প্রকাশ করেছেন।

এনএন/ ১৮ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language