জাতীয়
সফর মাসের চাঁদ দেখতে কাল সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

ঢাকা, ১৪ জুলাই – পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আগামীকাল বুধবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা সাতটায় এই সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
দেশের কোথাও ১৪৪৮ হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট টেলিফোন নম্বরে অথবা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার সংবাদ জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরগুলো ব্যবহার করা যাবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসীকে চাঁদ দেখার তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এস এম/ ১৪ জুলাই ২০২৬









