মধ্যপ্রাচ্য

ইরানের বিমানবন্দরে মার্কিন হামলা, এক ফায়ারফাইটার নিহত

তেহরান, ৯ জুলাই – ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানশহর বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় মধ্যরাতে পরিচালিত এই হামলায় বিমানবন্দরের একজন ফায়ারফাইটার নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ-গভর্নর এবং ইরানশহরের গভর্নর জানিয়েছেন, রাত সাড়ে ১২টার দিকে শহরটিতে চারটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মূলত ওই সময়ই বিমানবন্দরটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পরবর্তীতে দেখা যায়, হামলায় বিমানবন্দরের বিমান চলাচল ব্যবস্থা এবং আবহাওয়া স্টেশনের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিমানবন্দরে কর্মরত খালেদ কাদেরী নামে এক ফায়ারফাইটার প্রাণ হারান।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language