মধ্যপ্রাচ্য

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শুরু: সমর্থকদের হাতে প্রতিশোধের লাল পতাকা

তেহরান, ৪ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার সকাল থেকে ছয় দিনের এই শোক কর্মসূচি শুরু হয়। রাজধানী তেহরানে এই কর্মসূচিকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক আবেগ ও উত্তেজনা দেখা গেছে।

জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সমর্থকদের অনেকের হাতেই ছিল প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত লাল পতাকা। শিয়া ঐতিহ্যে এই লাল পতাকা সাধারণত অন্যায় হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার আহ্বান হিসেবে ব্যবহার করা হয়।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো মোহাম্মদ এসলামি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, খামেনির অনুসারীরা লাল পতাকা বহন করে মূলত তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার দাবি জানাচ্ছেন। তারা ইরান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যেন এই ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসলামি আরও বলেন, প্রয়াত এই নেতা শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না বরং তিনি ছিলেন রাষ্ট্রের রাজনৈতিক, ধর্মীয় ও আদর্শিক নেতৃত্বের মূল কেন্দ্রবিন্দু।

বিশ্লেষকদের মতে, শোকের কর্মসূচিতে এই লাল পতাকার উপস্থিতি সমর্থকদের ক্ষোভ এবং প্রতিশোধের আকাঙ্ক্ষাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলছে।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language