মধ্যপ্রাচ্য

সৌদি আরবে হামলার হুঁশিয়ারি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের

রিয়াদ, ৩ জুলাই – নিজেদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান থেকে আসা একটি বেসামরিক বিমানকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে সৌদি যুদ্ধবিমান বাধা প্রদানের চেষ্টা করেছে বলে দাবি করেছে তারা।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানান যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সৌদি আরবের বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হবে। তিনি সতর্ক করে বলেন যে দেশের জল ও স্থলসীমার নিরাপত্তায় হুতিরা যেকোনো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

উল্লেখ্য যে ইরান থেকে আসা সংশ্লিষ্ট বিমানটিতে অসুস্থ ইয়েমেনি নাগরিকরা ছিলেন এবং পরবর্তীতে বিমানটি হুতি নেতাদের নিয়ে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করে। নেতারা ইরানের প্রয়াত নেতার শেষ বিদায়ে অংশ নিতে সেখানে গিয়েছেন।

হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি যাই হোক না কেন তেহরান ও সানার মধ্যে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।

এনএন/ ৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language