এশিয়া

আফগানিস্তানে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই

কাবুল, ২ জুলাই – আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৫। বুধবার স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে ভূখণ্ডটি কেঁপে ওঠে। ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়। শক্তিশালী এই কম্পনের ফলে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থিত। যার ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

এর আগে গত ২৭ জুন আফগানিস্তানে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই সময়েও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ মেলেনি। সর্বশেষ ৩ নভেম্বর ৬.৩ মাত্রার একটি প্রাণঘাতী ভূমিকম্পে বাড়িঘরের দেওয়াল ধসে ৭ জনের মৃত্যু এবং অন্তত ১৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় বাদাখশানসহ বিভিন্ন অঞ্চলে সিসমিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এনএন/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language