জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২৯ জুন – প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে অবস্থিত প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপানের রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং ফোর্সেস গোল অর্জনে জাপানের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। বৈঠকে উভয় পক্ষ প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি, নিয়মিত সামরিক প্রতিনিধি দলের সফর বিনিময় এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর একমত পোষণ করেন।

এছাড়া আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বিনিময়ের নতুন সম্ভাবনাগুলো নিয়েও কথা বলেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এটি দুই দেশের সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদী কৌশলগত ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language