ফুটবল

তীব্র দাবদাহে নদীতে নেমে প্রাণ হারালেন ফরাসি ফুটবলার কেঞ্জো কিস

প্যারিস, ২৫ জুন – ফ্রান্সে চলমান তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন উদীয়মান ফরাসি ফুটবলার কেঞ্জো কিস। তীব্র গরমের মাঝে শীতলতার খোঁজে নদীতে গোসল করতে নেমে ২১ বছর বয়সী এই প্রতিভাবান ক্রীড়াবিদ আর ফিরে আসেননি। তিনি দেশটির দ্বিতীয় স্তরের লিগ ‘লিগ টু’ এর ক্লাব গঁগঁ এর হয়ে মাঠে নামতেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার লিওঁ শহরের কাছে রোন নদীর একটি নিষিদ্ধ এলাকায় সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি। সেখানে বিপদগ্রস্ত অবস্থায় তাকে উদ্ধারের পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তার অকাল প্রয়াণে বর্তমান ক্লাব গঁগঁ এবং শৈশবের ক্লাব সেন্ট এতিয়েন যৌথ বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করেছে।

ফ্রান্সে বর্তমানে নজিরবিহীন তাপমাত্রা বিরাজ করছে এবং স্বস্তি পেতে অনেকেই নদী বা জলাশয়ে নামছেন।

গত এক সপ্তাহে দেশটিতে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

এনএন/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language