জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন পুনরায় শুরু

ঢাকা, ২৪ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। বুধবার বিকেল ৩টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশনের কার্যক্রম আরম্ভ হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কাজ পরিচালিত হচ্ছে। এবারের অধিবেশনে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আগামী অর্থবছরের বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

সংসদ সদস্যদের উপস্থিতিতে শুরু হওয়া এই অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ও নতুন বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language