জাতীয়

ধানমন্ডি ৩২ এলাকায় জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

ঢাকা, ২৩ জুন – আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান এবং কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা।

বিক্ষোভ মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল এলাকা থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে। এরপর পুনরায় একই এলাকায় এসে মিছিলটি সমাপ্ত হয়।

মিছিলে অংশগ্রহণকারী কর্মীরা ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এস এম/ ২৩ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language