মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের কড়া বার্তায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি শুরু

বৈরুত, ১৯ জুন – যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কড়া বার্তার পর অবশেষে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহ। শুক্রবার থেকেই এই সমঝোতা কার্যকর করা হয়েছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইসরায়েল সরকারকে ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ইরান সংক্রান্ত সমঝোতা স্মারক মেনে নিতে কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র এখন যুক্তরাষ্ট্র।

লেবাননের স্থানীয় সময় বিকেল চারটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও কাতারের পাশাপাশি ইরানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে এই ঘোষণা আসার ঠিক আগ মুহূর্তেও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার রাতভর চলা সেই হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। এই সংঘাতের জেরে সুইজারল্যান্ডে পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানিয়েছেন, নানা বিষয়ে মতভেদ থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিতে সম্মতি দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এই চুক্তিতে হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচিসহ ১৪টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এনএন/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language