ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম, ১৭ জুন – প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পাওয়ায় নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। লিটনের অনুপস্থিতিতে দলের ১৩তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ অভিষেক হচ্ছে তাওহীদ হৃদয়ের।

একই ম্যাচে জাতীয় দলের জার্সিতে ডানহাতি পেসার হিসেবে অভিষেক হচ্ছে আবদুল গাফফার সাকলাইনের। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে জয়ের দীর্ঘ প্রায় দুই দশক পর এবার সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে টাইগারা। টানা দুই জয়ে আগেভাগেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিকরা, যদিও শেষ ম্যাচে অস্ট্রেলিয়া সান্ত্বনার জয় পেয়েছিল।

এখন টি-টোয়েন্টি সিরিজেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের। স্বাগতিক একাদশে ওপেনার হিসেবে থাকছেন সাইফ হাসান ও তানজিদ হাসান। টপ অর্ডারে আরও খেলছেন সৌম্য সরকার ও উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন।

মিডল অর্ডারে শক্তির যোগান দেবেন শামীম হোসেন ও মেহেদী হাসান। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের পাশাপাশি পেস বিভাগে থাকছেন শরীফুল ইসলাম এবং অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language