পশ্চিমবঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সিআইডির অভিযান, স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্ত

কলকাতা, ৯ জুন – ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তল্লাশি চালিয়েছে অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত একটি মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার এই অভিযান পরিচালনা করা হয়।

এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে তিনবারের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গভীর রাজনৈতিক সংকটের সম্মুখীন হয়েছেন।

স্বাক্ষর জালিয়াতির গুরুত্ব বিবেচনা করে সিআইডির গোয়েন্দা দল তার বাসভবনে পৌঁছান। ৭১ বছর বয়সী এই রাজনৈতিক নেত্রী বর্তমানে নিজের দলের ভেতরে দেখা দেওয়া অভ্যন্তরীণ কোন্দল এবং প্রকাশ্য বিভেদ নিরসনেও লড়াই চালিয়ে যাচ্ছেন। এই অভিযান সেই রাজনৈতিক চাপকে আরও ঘনীভূত করল বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language