আইন-আদালত

সাবেক বিচারপতি মানিক ও জামালের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে সময় বাড়ল

ঢাকা, ৯ জুন – মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও এক মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-১ আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন। মঙ্গলবার নির্ধারিত দিনে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় প্রসিকিউশনের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করা হয়।

আদালতকে জানানো হয় যে মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং নিখুঁত তদন্তের স্বার্থে অতিরিক্ত সময়ের প্রয়োজন। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক বিচারপতি মানিক ও আ ক ম জামাল উদ্দিনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালতের কার্যক্রম শেষে দুপুরে তাদের পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। এর আগে গত ২৭ এপ্রিল এই দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে তদন্ত সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করে।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language