জাতীয়

রমনা থানা যুবদল নেতা দিদারুল বাবু বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত

ঢাকা, ৯ জুন – বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে রমনা থানা যুবদলের বর্তমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি।

সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি মো. নুরুল ইসলাম সোহেল।

দলীয় সূত্রে জানা গেছে যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দিদারুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এস এম/ ৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language