জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক

ঢাকা, ২৮ জুলাই – আগামী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে অন্য তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম এবং তাহমিদা আহমদ উপস্থিত রয়েছেন। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন সচিবগণও এই আলোচনায় অংশ নিচ্ছেন।

বৈঠক শুরুর আগে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান যে মূলত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও প্রক্রিয়াগত বিভিন্ন দিক নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে।

বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের সময়সীমা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে এই বৈঠকে গুরুত্ব দেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ২৮ জুলাই ২০২৬


Back to top button