মধ্যপ্রাচ্য

ইসরায়েল পুনরায় হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে অভিযান বন্ধ করল ইরান

তেহরান, ৮ জুন – ইরান আপাতত ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিলেও নতুন করে সতর্কবার্তা জারি করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েল যদি পুনরায় ইরান কিংবা লেবাননের কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায় তবে এর সমুচিত জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে জানায় যে সশস্ত্র বাহিনীর চলমান অভিযান আপাতত শেষ হয়েছে। তবে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে ইসরায়েল তার আগ্রাসন অব্যাহত রাখলে তেহরান আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইরানের এই ঘোষণা এবং হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এনএন/ ৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language