জাতীয়

জ্ঞানভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দিলেন তারেক রহমান

ঢাকা, ৭ জুন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াব।

তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ইতিহাসের প্রতিটি পর্যায়ে যেসব সাহসী মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন, তাদের অবদানকে যথাযথ সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন যে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। তারেক রহমান বলেন যে শিক্ষায়-দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞানে ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত রাখতে না পারলে আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে।

রবিবার সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা বজায় রাখতে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে কারিগরি শিক্ষার প্রসারকে অত্যন্ত জরুরি বলে মনে করেন।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language