জাতীয়
কাফরুল থানা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঢাকা, ৩১ মে – ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কাফরুল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩০ মে) ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ কাফরুল থানা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
একইসঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এই ইউনিটের জন্য একটি নতুন ও শক্তিশালী কমিটি ঘোষণা করা হবে।
এস এম/ ৩১ মে ২০২৬









