জাতীয়

গুলিস্তানে নতুন নোটের চড়া দাম, অতিরিক্ত টাকা গুনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

ঢাকা, ২৫ মে – পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর গুলিস্তানে নতুন টাকার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতা না থাকায় হতাশ হয়ে পড়ছেন তারা। সোমবার রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সরেজমিন ঘুরে দেখা গেছে এমন চিত্র।

দোকানিদের কাছে নতুন টাকার পর্যাপ্ত সরবরাহ থাকলেও উচ্চমূল্যের কারণে আগ্রহ হারাচ্ছেন সাধারণ মানুষ। প্রতিটি ৫ টাকার নোটের বান্ডিল নিতে ক্রেতাদের অতিরিক্ত ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।

১০ টাকার বান্ডিল ১ হাজার ৪০০ টাকা এবং ২০ টাকার বান্ডিল ২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫০ টাকার বান্ডিল ৫ হাজার ৩০০ টাকা এবং ১০০ টাকার বান্ডিল নিতে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

বিক্রেতারা বলছেন তাদেরও বেশি দামে এসব নোট সংগ্রহ করতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ নতুন টাকার বিপরীতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে যা সম্পূর্ণ অন্যায্য।

ক্রেতাদের দাবি নতুন নোটের প্রতি ঝোঁক থাকলেও অতিরিক্ত মুনাফার কারণে তারা খালি হাতে ফিরছেন।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language