বগুড়া

বগুড়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

বগুড়া, ২৩ মে – বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাইদুর রহমান এবং আব্দুল ওয়াহাব।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুল ওয়াহাব বর্তমানে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য। অন্যদিকে সাইদুর রহমান জয়পুরহাট জেলা পুলিশে কর্মরত থাকলেও গত দুই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, তিনি বগুড়ায় বাসা ভাড়া নিয়ে মাদক কারবার চালিয়ে আসছিলেন।

অভিযানের বিষয়ে জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, ডিবি পুলিশের একটি বিশেষ দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে মাদক বিক্রির সময় হাতেনাতে ৩০০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়।

এই ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনএন/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language