জাতীয়
অস্ট্রেলিয়ার সব ভিসা আবেদন এখন থেকে ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে বাধ্যতামূলক

ঢাকা, ১৯ মে – অস্ট্রেলিয়ার সব ধরনের ভিসার আবেদন এখন থেকে দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ইম্মিঅ্যাকাউন্টের মাধ্যমে জমা দিতে হবে। মঙ্গলবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
- সাধারণ আবেদনকারী ছাড়াও মাইগ্রেশন এজেন্টদের মাধ্যমে করা সব আবেদনও এই পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে।
- আবেদনকারীরা চাইলে তাদের এজেন্টের মাধ্যমে ইম্মিঅ্যাকাউন্টে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য এবং আবেদনের সর্বশেষ অবস্থা যাচাই করতে পারবেন।
- এই পোর্টালের মাধ্যমে আবেদনকারী তার নাম, জন্ম তারিখ এবং পাসপোর্টের বিবরণ সঠিক আছে কি না তা পরখ করার সুযোগ পাবেন।
এ ছাড়া কোন ধরনের ভিসার আবেদন করা হয়েছে, আবেদনের বর্তমান ধাপ, বায়োমেট্রিক্স চিঠির সঠিকতা এবং অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে প্রেরিত যেকোনো বার্তা বা আপডেট সরাসরি দেখা যাবে। অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের সুবিধার জন্য এই পোর্টাল ব্যবহারের গুরুত্বারোপ করেছে হাইকমিশন।
এস এম/ ১৯ মে ২০২৬








