পাবনা

পাবনায় ৫৮ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা, ২১ ফেব্রুয়ারি – ট্রাকে ৫৮ কেজি গাঁজা নিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েছেন পাবনার দুই শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী। ট্রাকে মাল পরিবহনকারীর ছদ্মাবেশে থাকলেও তারা মূলত মাদক পরিবহন ও কেনা-বেচার কাজ করতেন।

শুক্রবার মধ্য রাতে পাবনা শহরের অদুরে জালালপুর বাজারে মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে র‌্যাব সদস্যরা এ ছদ্মবেশী মাদক ব্যবসায়িদের গ্রেপ্তার করেন। শনিবার দুপুরে র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ নিশ্চিত করে।

গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন: লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার শাখাতি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আবু তালেব ৪৫ এবং লালমনিরহাট জেলার সদর উপজেলার হোসেন আলীর ছেলে, ট্রাক চালক তোজাম্মেল হক (৩৫)।

আরও পড়ুন : রং-তুলির আঁচড়ে বাংলাদেশের ইতিহাস

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিঃ সহকারী পুলিশ সুপার) আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, পাবনা জেলায় কিছু ব্যবসায়ী মাদক কেনা-বেচার জন্য মাদক বহন করে আনছেন। ওই সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার গভীর রাতে আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে জালালপুর বাজারে মহাসড়কে অবস্থান নিয়ে চেক পোষ্ট স্থাপন করে।

শুক্রবার গভীর রাতে (প্রায় ১২টার দিকে) ঢাকা মেট্রো-ট ২২-৩৩৫২) নাম্বারের একটি ট্রাক র‌্যাব সদস্যদের সিগন্যালে থামলেও এর চালক ও আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় র‌্যাবের চৌকষ আভিযানিক দল ট্রাক চালক ও আরোহীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন। তাদের গ্রেপ্তার করে ট্রাকটি তল্লাশি করে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাক চালক ও আরোহী জিজ্ঞাসাবাদে জানান, ট্রাক চালকের ছদ্মবেশে বিভিন্ন মালামাল পরিবহনের কাজ দেখালেও তিনি আসলে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও কেনা-বেচা করে আসছিলেন। পাবনা জেলাসহ দেশের অন্যান্য এলাকাতেও তারা মাদক কেনা-বেচার সাথে জড়িত বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, শনিবার সকালে ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language