শিক্ষা

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি ও এইচএসসি ৬ জুন শুরু হবে

ঢাকা, ১৪ মে – ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। একই সাথে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে যা শুরু হবে ৬ জুন থেকে।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষামন্ত্রী জানান যে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারি মাসে শেষ হবে।

অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলবে। এর আগে এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন মহলের আপত্তির কারণে তা পিছিয়ে নতুন এই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। শিক্ষার্থীদের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language