ফুটবল

ষষ্ঠ বিশ্বকাপে রোনালদো: ৪১ বছর বয়সেও রেকর্ড গড়ার লক্ষ্য

রিয়াদ, ১৪ মে – ফুটবল বিশ্বের দৃষ্টি এখন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। ৪১ বছর বয়সে পা দিয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। ফুটবল ইতিহাসে এমন কৃতিত্ব অত্যন্ত বিরল। ২০২২ সালের শেষ দিকে ইউরোপীয় ক্লাব ফুটবলের পাট চুকিয়ে তিনি সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেন। সেই সময় অনেকেই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন।

তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের ভুল প্রমাণ করেছেন সিআর সেভেন। পর্তুগাল জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ রোনালদোর নিবেদন দেখে মুগ্ধ। মার্তিনেজের মতে রোনালদোর সাফল্যের ক্ষুধা এখনও অপরিবর্তিত। তিনি কেবল অভিজ্ঞতার কারণেই দলে নেই বরং যোগ্যতার প্রমাণ দিয়েই নিজের জায়গা ধরে রেখেছেন।

পরিসংখ্যান বলছে,

  • আল-নাসরের পাশাপাশি জাতীয় দলের হয়েও তিনি অসাধারণ খেলছেন।
  • জাতীয় দলের জার্সিতে শেষ ৩০ ম্যাচে তাঁর গোল সংখ্যা ২৫।
  • আল-নাসরের হয়ে সৌদি প্রো লিগে ইতিমধ্যে তিনি ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।
  • বর্তমানে জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচে ১৪৩ গোলের মালিক তিনি।
  • লিওনেল মেসির সাথে একই বছরে ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন রোনালদো।
  • পর্তুগিজ অধিনায়ক জানিয়েছেন এটিই হতে যাচ্ছে তাঁর শেষ বিশ্বকাপ মিশন।
  • ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতলেও অধরা রয়েছে শুধু বিশ্বকাপ ট্রফি।
  • সেই আক্ষেপ দূর করতেই ৪১ বছর বয়সে লড়াকু মানসিকতা নিয়ে মাঠে নামতে প্রস্তুত এই পর্তুগিজ জাদুকর।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language