নাটক

একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমান লাইফ সাপোর্টে

নোয়াখালী, ১১ মে – দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

গত শুক্রবার বাসায় আকস্মিকভাবে পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা দেখা দিলে এবং ওই মুহূর্তে শয্যা খালি না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। মাঝে অবস্থার সামান্য উন্নতি হওয়ায় সাময়িকভাবে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হলেও শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটলে গতকাল তাকে আবার লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন তার কন্যা শর্মিষ্ঠা রহমান। তিনি জানান যে তার বাবার শারীরিক অবস্থা বর্তমানে বেশ জটিল এবং চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে।

পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি আতাউর রহমান একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই ব্যক্তিত্ব স্বাধীনতা পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে পরিচিত। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।

এনএন/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language