জাতীয়

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৯ মে – শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত একটি বিশেষ স্মার্ট কার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই উদ্ভাবনটি ঘুরে দেখেন।

শুধু পরিদর্শনই নয়, উদ্ভাবক শিক্ষার্থীকে উৎসাহ দিতে প্রধানমন্ত্রী স্বয়ং সেই গাড়িতে চড়েন এবং ওয়াকিমুলের মেধার ভূয়সী প্রশংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান ও শাহাদাৎ হোসেন স্বাধীন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ওয়াকিমুলের এই প্রযুক্তিগত সাফল্য দেশের তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language