জাতীয়

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম

ঢাকা, ২৮ এপ্রিল – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে হঠাৎ তীব্র পেটব্যথা অনুভূত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তার চিকিৎসা চলছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি তার ভাইয়ের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। চিকিৎসকরা বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language