দিনাজপুর

দিনাজপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর, ২০ এপ্রিল – দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন। গত রবিবার দিবাগত মধ্যরাতে ওই দম্পতির ঘর থেকে তাদের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা তপন রায় এবং তার স্ত্রী লতা রানী। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ ওই বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন প্রতিবেশীরা।

তারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা ওই দম্পতি দগ্ধ হয়ে মারা যান।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আগুনের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে।

এস এম/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language