মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই, যেকোনো সময় যুদ্ধের হুঁশিয়ারি ইরানের

তেহরান, ১৯ এপ্রিল – যুক্তরাষ্ট্রকে তেহরান বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই তার এই মন্তব্য সামনে এসেছে।

অপরদিকে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে বিরাজমান এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে ওই অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language