ক্রিকেট

মুম্বাই যে মূল্যে কিনল শচীনপুত্রকে

চেন্নাই, ১৯ ফেব্রুয়ারি – আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে বিশ্বে ইতিহাস সৃষ্টি করেন শচীন টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভারতীয় সাবেক এই তারকা ক্রিকেটার।

আরও পড়ুন : আইপিএল-এ খেলবেন, শ্রীলঙ্কা যাবেন না সাকিব

ক্রিকেট থেকে অবসরে ভারতীয় সংসদ সদস্য হয়ে যাওয়া শচীন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পরামর্শক হিসেবে কাজ করছেন।

আসন্ন আইপিএলে শচীনের পুত্র অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে অর্জুনকে ২০ লাখ ভিত্তিমূল্যে দলে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স।

সূত্র : যুগান্তর
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language