জাতীয়

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি, ২৭ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ

ঢাকা, ১৩ এপ্রিল – বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব অর্পণ না করলে আগামী ২৮ এপ্রিল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া রংপুর ডি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে রাজশাহীর সারদায়, কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলামকে এপিবিএনে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফকে ডিএমপিতে এবং সিলেট এসএমপির সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলমকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language