ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে সাইফ ও তাসকিনের ঝলক, ১২৮ রানে জিতল এ দল

ঢাকা, ১৩ এপ্রিল – নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে গত মাস থেকে ফিটনেস ও স্কিল ক্যাম্প করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার নিজেদের প্রস্তুতি যাচাই করতে মিরপুরে দুটি দলে বিভক্ত হয়ে পঞ্চাশ ওভারের একটি ম্যাচ খেলেন তারা। এই প্রস্তুতি ম্যাচে বি দলকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে এ দল।

প্রথমে ব্যাট করে এ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে। দলের হয়ে ওপেনার সাইফ হাসান দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন। তিনি ১৩৩ বলে ১৩৮ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন।

এছাড়া দলের অন্য ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২, লিটন দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ধ্রুব ৩৪, মেহেদী হাসান মিরাজ ২০ এবং তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রান করেন। বি দলের হয়ে বোলিংয়ে মেহেদী হাসান ৮ ওভারে ৫৫ রান খরচায় ২টি উইকেট নেন।

এছাড়া তানজিম হাসান ও আফিফ হোসেন একটি করে উইকেট শিকার করেন। ২৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বি দল শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩৬ ওভার ৩ বলে মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

দলের পক্ষে ওপেনার সৌম্য সরকার ৮৫ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ এবং নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন ১৫ রান করে আউট হন।

এ দলের হয়ে বল হাতে আগুন ঝরান পেসার তাসকিন আহমেদ। তিনি মাত্র ৬ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। এর ফলে ১২৮ রানের বড় জয় নিশ্চিত হয় এ দলের।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language