জাতীয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ঢাকা, ১৩ এপ্রিল – বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অবস্থান তুলে ধরতে এই জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলে আশা করা যাচ্ছে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language