জাতীয়
বাংলাদেশের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা, ১৩ এপ্রিল – বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই শুভেচ্ছা জানান। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন আপনাদের সবাইকে শুভ নববর্ষ।
তিনি আরও জানান যে ইলিশ মাছ খেতে তার বেশ ভালো লাগে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে তিনি মন্ত্রণালয়ে পৌঁছান। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক বৈঠকে অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









