সিলেট

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

সিলেট, ১৩ এপ্রিল – সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এই এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সোমবার ১৩ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর এই তথ্য জানিয়েছে।

অধিদফতরের বার্তায় বলা হয়েছে সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা থাকায় নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের এই সতর্কবার্তা সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language