জাতীয়

সংসদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল পাস

ঢাকা, ৯ এপ্রিল – জাতীয় সংসদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল ২০২৬ পাস হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বিলটি পাস করা হয়। সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এরপর স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য উপস্থাপন করেন। কণ্ঠভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় বিলটি চূড়ান্তভাবে পাস হয়। এই বিল পাসের ফলে ক্রীড়াসেবী এবং তাদের পরিবারের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এস এম/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language