মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ৯ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একইসঙ্গে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও সরকার গ্রহণ করবে।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং একজনের দাফন মধ্যপ্রাচ্যেই সম্পন্ন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটে শাহ আলমের মরদেহ দেশে পৌঁছায়। সরকারের
সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১ এপ্রিল ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের পর এর ধ্বংসাবশেষের আঘাতে শাহ আলম নিহত হন।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









