কুয়েতের উত্তরাঞ্চলে ইরানি প্রজেক্টাইলের আঘাতে আহত ৬

কুয়েত সিটি, ৬ এপ্রিল – কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ইরান থেকে ধেয়ে আসা প্রজেক্টাইল ও গোলার ধ্বংসাবশেষ বা শ্রাপনেল আঘাত হেনেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুয়েত নিউজ এজেন্সি বা কুনা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানি হামলার পর আবাসিক ওই অঞ্চলটিতে একাধিক প্রজেক্টাইলের টুকরো এসে পড়ে। এর ফলেই মূলত এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পরপরই দেশটির জরুরি চিকিৎসা দল এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধার অভিযান শুরু করার পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে কুয়েতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও জরুরি পরিষেবা বিভাগগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে তৎপরতা অব্যাহত রেখেছে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









