ঢাকা

রাজধানীতে টাকাসহ ৭ ডাকাত গ্রেপ্তার

ঢাকা, ১৪ অক্টোবর- রাজধানীর ওয়াইজঘাট এলাকায় ডাকা‌তির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সুলতান মাহমুদ (৩৯), মামুন আল হাসান (৩১), খাইরুল ইসলাম (৪০), তুষার ইমরান (২৮), আরিফুল হাসান ফায়সাল (৩০), নাহিন পারভেজ (২৮) ও সালাউদ্দিন আহমেদ তন্ময় (৩৬)।

মঙ্গলবার রাতে ডিএম‌পির উপ পুলিশ ক‌মিশনার মো: ওয়ালিদ হোসেন এ তথ্য নি‌শ্চিত করেছেন।

আরও পড়ুন: ভাটারায় মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ

তি‌নি জানান, গত ১৪ সেপ্টেম্বর কোতয়ালী থানাধীন ওয়াইজঘাট এলাকা থেকে জনৈক এক ব্য‌ক্তির কাছ থে‌কে গ্রেপ্তারকৃতরা জোরপূর্বক টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর কোতোয়ালী থানায় একটি মামলা হয়।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

তি‌নি আরও জানান, মামলার তদন্তকালে বাদামতলী, গুলশান আরা সিটি, বিক্রমপুর গার্ডেন সিটি, ইসলামপুরস্থ বিভিন্ন মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, কেরানীগঞ্জের, কালিগঞ্জসহ আলম টাওয়ার এলাকার সর্বমোট ১৫৩টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language