ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বাড়বে তাপমাত্রা

ঢাকা, ২ এপ্রিল – রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী এই সময়ে রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হতে পারে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে। উল্লেখ্য গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এস এম/ ২ এপ্রিল ২০২৬









