জাতীয়

জাগপার সদস্য সংগ্রহ শুরু ও অরাজনৈতিক সংগঠন আজাদী-র আত্মপ্রকাশ

ঢাকা, ১ এপ্রিল – জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা তাদের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ১ এপ্রিল সকালে পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

একই অনুষ্ঠানে তিনি আধিপত্যবাদবিরোধী জাতীয় দীক্ষা বা আজাদী নামের একটি নতুন অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঘোষণাও দেন। এখন থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত যেকোনো আগ্রহী ব্যক্তি নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জাগপা এবং আজাদীতে যুক্ত হতে পারবেন। এই উদ্যোগের ফলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এস এম/ ১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language