ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ২৬ মার্চ – দল ও মত নির্বিশেষে দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি আকৃষ্ট করতে খুব শিগগিরই নতুন কুঁড়ি স্পোর্টস নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ চালু করা হবে।
এর আগে বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাইমা রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
গ্যালারিতে প্রধানমন্ত্রী এবং জাইমা রহমানের উপস্থিতি মাঠে আসা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









