স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনজন আটক

ঢাকা, ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার দুপুরে স্মৃতিসৌধের মূল বেদি এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা একটি এ ফোর সাইজের কাগজে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষ থেকে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা লেখা পোস্টার নিয়ে এসেছিলেন। স্মৃতিসৌধের বেদিতে ফুল দেওয়ার সময় রকিবুল ইসলাম দুর্জয়, মিষ্টি সুভাষ ও তাহমিনা আক্তার নামের এই তিন ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করায় ওই তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাটির পর স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এনএন/ ২৬ মার্চ ২০২৬









